পোপ লিও ক্যামেরুনে সেবাদানকারী ২৫০টির ও বেশি ধর্মীয় সংঘের সদস্যদের এবং ন্যাশনাল কনফারেন্স অব মেজর সুপিরিয়রস এর ৯জন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন। তার এই সাক্ষাৎকালে তিনি তাদের মণ্ডলীর সেবাদানের ক্ষেত্রে আরো সাহসী এবং বিশ্বাসের সাক্ষ্য দান করার আহব্বান জানান।
প্রকৃতির যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব কারণ আমরা প্রকৃতি ছাড়া চলতে পারব না। প্রকৃতির প্রতি আচরণে প্রকাশ পায় ব্যক্তির মনোভাব। তাই এসো আমরা সকলে মিলে প্রকৃতির যত্ন নেই ।
ক্রুশই আমাদের আশার পথ দেখায়, আমরা অনেক সময় ভ্রান্ত ধারণা ও পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই কিন্তু যীশুর ক্রুশ আমাদের ঈশ্বরের পথে ফিরে আসতে সহায়তা করে।