ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করেন মিশরের সেন্ট পল কপটিক মেডিক্যাল সার্ভিসের প্রতিনিধিবৃন্দ

মিশরের সেন্ট পল কপটিক মেডিক্যাল সার্ভিসের প্রতিনিধিবৃন্দের ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন

গত ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ,  মিশরের সেন্ট পল কপটিক মেডিক্যাল সার্ভিসের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন ঢাকা ক্রেডিটের মেঘা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি:।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজের নেতৃত্বে কপটিক মেডিক্যাল সার্ভিসের প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় অংশ নেয়।

ডিভাইন মার্সি হাসপাতাল লি:’র চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট ও হাসপাতালের গভর্নিং বডির সদস্যগণ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সেন্ট পল কপটিক মেডিক্যাল সার্ভিসের পক্ষে ফাদার মার্কুজ, ফাদার আগষ্টিন, ডা. লামিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট ও হাসপাতালের গভর্নিং বডির সদস্য শিপন রোজারিও।

মতবিনিময় সভার পূর্বে সেন্ট পল কপটিক মেডিক্যাল সার্ভিসের প্রতিনিধিবৃন্দদের হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখানো হয়। প্রতিনিধিদল ডিভাইন মার্সি হাসপাতাল লি: পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। - ডিসিনিউজ