আজ বিশ্ব পরিবেশ দিবস

এই পৃথিবী আমাদের সকলের এবং এর সুরক্ষা আমাদের নৈতিক দায়িত্ব

আজ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সারা পৃথিবী জুরে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই পৃথিবী আমাদের সকলের এবং এর সুরক্ষা আমাদের নৈতিক দায়িত্ব।

এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই দিবস উদযাপন করা একটি বৈশ্বিক আন্দোলন যা প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবীর যত্ন নেওয়া আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।

এই বছর বিশ্ব পরিবেশ দিবসের মূলসুর হচ্ছে  “জলবায়ু সংকট মোকাবিলায় সমাধান এবং স্থিতিস্থাপকতা  ইউএনইপি- বৈশ্বিক প্রচারাভিযান প্রত্যেককে এগিয়ে আসতে, আরও এক ধাপ অগ্রসর হতে এবং ইতিমধ্যেই গতিশীল এই বিশ্বকে সঠিক পথে চালিত করতে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছে।

যতটুকু জানা যায়, ১৯৭৪ সালে প্রথম জাতিসংঘ স্টকহোম (সুইডেন) পরিবেশ দূষণ সম্পর্কিত একটি আন্তজার্তিক পরিবেশ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে মোট ১১৯ টি দেশ অংশ গ্রহণ করে। এরপর থেকেই জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এই দিবসটি উদযাপনের প্রধান কারণ হলো পরিবেশের প্রতি যত্নশীল হওয়া। পরিবেশ প্রকৃতি ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে, দিন দিন পরিবেশ দূষণের কারণে পৃথিবী অসুস্থ হয়ে পড়ছে আর পৃথিবী তীব্র আকার ধারণ করছে।

মানুষ নিজেদের সুবিধার জন্য পরিবেশকে ধ্বংস করছে। এই ধ্বংসের হাত থেকে আমরা এই পৃথিবীকে রক্ষা করতে হবে।

তাই আসুন আজকের বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই মিলে অঙ্গীকার গ্রহণ করি, আমাদের পরিবেশকে রক্ষা করি, সুন্দর পৃথিবী গড়ে তুলি।- আরভিএ