দড়িপাড়া ডনবস্কো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গত ২৮ মে ২০০২৬ খ্রিস্টাব্দ, দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশ, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাককো চেয়ারম্যান টুটুল পিটার রড্রিকস, ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট শিপন রোজারিও, ফাদার স্ট্যানীসলাউস গমেজ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব, হাউজিং, দড়িপাড়া তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ এর গণ্যমান্য নেতৃবৃন্দ।

সংস্কৃতি চর্চা আমাদের চিন্তা-চেতনাকে বিকশিত করে। সমাজের নানা ধরণের অসঙ্গতিগুলোকে নির্মূলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

বর্তমানে সংস্কৃতি অনুশীলনের মাত্রা কমে যাচ্ছে। তবে আমাদের মনকে উদার মানবিক করতে চাইলে জীবনের সাথে সংস্কৃতিকে চর্চা করতে হবে।

শিশু-কিশোর-যুবদের সুপ্ত প্রতিভা বিকশিত করণের লক্ষে আমাদের সবার একসাথে সংগঠনগুলোকে কাজ করতে হবে।

পাচঁদিনব্যাপী অনুষ্ঠিত এই শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশ থেকে তিন শতাধিক প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেন। - ডিসিনিউজ