ঢাকা ফার্মগেটের সেন্ট জন ভিয়ান্নী হাসপাতালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সেন্ট জন ভিয়ান্নী হাসপাতালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গত ১৪ ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা ফার্মগেটের সেন্ট জন ভিয়ান্নী হাসপাতালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এ প্রতিষ্ঠা বার্ষিকীতে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশে সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ। এছাড়াও হাসপাতালের পরিচালক ফাদার লিন্টু কস্তা সহ আরো পাঁচজন ফাদার সহ প্রায় দুই শতাধিক খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন।

খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে বিশপ মহোদয় এই হাসপাতালের মধ্যে যারা বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন তাদের মঙ্গল কামনা করে তিনি বলেন, “হাসপাতালের যে সেবা কাজ সেটা একটি উত্তম সেবা কাজ। আর আপনারা এখানে যারা আছেন সেই শিশুর জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সেবা দিয়ে থাকেন।”

সেন্ট জন ভিয়ান্নী হাসপাতালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তিনি আরও বলেন, “একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে এই হাসপাতালে যাত্রা শুরু হয়েছিল। স্বাস্থ্যসেবা কাজ মন্ডলীর জন্য একটি বড় সেবা কাজ। আমরা প্রভু যীশুকে দেখি তিনি মানুষের সেবা করেছেন।”

“হাসপাতাল হলো একটি নিরাময়ের স্থান। যে স্থানে আমাদের সেবার পরিধি অনেক ব্যাপক। শুধু আমাদের মধ্যেই নয় এই সেবা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্যেই,” বলেন বিশপ গমেজ।

পরিশেষে আলোচনা সভার মধ্য দিয়ে হাসপাতালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্ত করা হয়। - প্রাঞ্জল টমাস রোজারিও

Bengali pop up image