ফাদার চার্লস জে. ইয়াং’র ৩৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

ফাদার চার্লস জে. ইয়াং’র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজধানীর ঢাকায় অবস্থিত হলি রোজারি চার্চে ফাদার চার্লস জে. ইয়াং’র ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

এ দিন ফাদার চার্লস জে. ইয়াং’র স্মরণে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন হলি রোজারি চার্চের পালপুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ।

খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার জয়ন্ত এস. গমেজ বলেন, “মানুষ বাঁচে তাঁর কাজে, বয়সে নয়। ফাদার চার্লস জে ইয়াং’র হাত ধরেই তাঁর নির্দেশনা ও পরিচালনায় বেশ কয়েকটি সমিতি প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, “তাঁর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে প্রতিটি ধর্মপল্লীতে এই ক্রেডিট ইউনিয়ন মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তাই আজকের এই দিনে আমরা তাঁর আত্মার চির শান্তি কামনা করি।”

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা’র প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বলেন, “ফাদার চার্লস জে. ইয়াং’র মৃত্যুবার্ষিকীর এই দিনে আমরা তাঁর জন্য প্রার্থনা করি এবং তিনি স্বর্গে থেকে আমাদের আশীর্বাদ করেন যেন ঢাকা ক্রেডিটসহ সকল সমবায় সমিতি তাঁর আদর্শে অনুসারী হতে পারি।”

তিনি আরও বলেন, “তাঁর এই অবদানগুলোকে অন্যান্য সমবায়ীদের জানাতে ও ভবিষ্যতের জন্য সংরক্ষণের জন্য ঢাকা ক্রেডিটে ইতোমধ্যে ইমপ্যাক্ট স্ট্যাডির উদ্যোগ গ্রহণ করেছে। যেন তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন আমরা মানুষের কাছে আরও বেশি তুলে ধরতে পারি।”

খ্রিষ্টযাগের শেষে র‌্যালি করে সাধারণ সদস্য ও  বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা ফাদার চার্লস জে. ইয়াং’র সমাধিতে প্রার্থনা ও পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন। - ডিসিনিউজ

Bengali pop up image