কমলাপুরকে হারিয়ে সাভার ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধরেন্ডা দল

যুব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় কমলাপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন সাভার ধরেন্ডা দল

গত ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ,  সাভার ওয়াইএমসিএ আয়োজিত যুব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সাতবারের চ্যাম্পিয়ন কমলাপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাভার ধরেন্ডা দল।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাভার ওয়াইএমসিএ’র শেখর গিলবার্ট পিউরীফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমপি।

তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, “এই মনমুগ্ধকর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং প্রতি বছর যেন এই টুর্নামেন্টটি আয়োজন করা হয় তার জন্য তিনি আহব্বান রাখেন। তিনি সর্বদা ওয়াইএমসিএ এবং জনগণের পাশে থাকার আশ্বাস দেন।”

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যালায়েন্স অব ওয়াইএমসিএস এবং ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

কমলাপুরকে হারিয়ে সাভার ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধরেন্ডা দল

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল খ্রীষ্টফার ডি'ক্রুজ, বাংলাদেশ ওয়াইএমসিএ’র জাতীয় পরিষদের প্রেসিডেন্ট শ্যামল গমেজ এবং দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা’র প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বলেন, “আজকের এই মনমুগ্ধকর খেলার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং ওইএমসিএ’কে এইরকম খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ।”

টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাতবারের চ্যাম্পিয়ন কমলাপুর দলকে হারিয়ে ধরেন্ডা দলের শিরোপা জয় এবারের প্রতিযোগিতাকে বিশেষভাবে স্মরণীয় করে তোলে। ২ গোলের ব্যবধানে ধরেন্ডা দল কমলাপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদী। - ডিসিনিউজ, জেমস্ গনছালবেস

Bengali pop up image