আন্ধারকোঠা নিত্য সাহায্যকারিনী মা-মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

নিত্য সাহায্যকারিনী মা-মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

গত  ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা  নিত্য সাহায্যকারিনী মা-মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।

এই শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল  “শিশুদের আমার কাছে আসতে দাও, তাদেরকে বাধা দিও না এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১১০ জন শিশু অংশগ্রহণ করেন।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার লিংকন কস্তা। তিনি তার উপদেশ বাণীতে শিশুদের উদ্দেশ্যে অনুপ্রেরণা শিক্ষামূলক সহভাগিতা করেন।

আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

ফাদার আরও বলেন, “তোমরা পরস্পরের হাত ধরে এগিয়ে চল, অনেকদূর এগিয়ে চল, যিশুকে ধারণ করে এগিয়ে চল।

সেমিনারীয়ান সুবাস পিটার ত্রিপুরা শিশুদের উদ্দেশে বলেন, “শিশুরা ঈশ্বরের কাছে মূল্যবান, তাই তাদেরকে যিশুর ভালবাসা আশির্বাদ লাভের সুযোগ দিতে হবে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ছিলো আনন্দ ্যালী, পবিত্র খ্রিস্টযাগ, বাইবেল কুইজ প্রতিযোগিতা। - ফাদার সনেট কস্তা