কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ পুনরুদ্ধারে এশীয় মণ্ডলীর প্রতি তাগলের আহ্বান

  গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, এশিয়ান বিশপ‘স কনফারেন্সের সামাজিক যোগাযোগ কমিশন কার্যালয়ের বার্ষিক সভা এবং ম্যাকাও ধর্মপ্রদেশ প্রতিষ্ঠার ৪৫০তম বার্ষিকী উপলক্ষে, আওয়ার লেডি অব দ্য নেটিভিটি ক্যাথিড্রালে কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে বক্তব্য  প্রদান করেন।

উক্ত  এই বক্তব্যে তিনি ‘ম্যাগনিফিকা হিউম্যানিতাস’  ‘এশিয়ায় মঙ্গলসমাচার প্রচারের সিনোডাল পথ’ এ বিষয় নিয়ে সহোভাগিতা করেন। এই  সহোভাগিতায় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের যুগে প্রকৃত মানবিক সম্পর্ক, সংহতি ও পারস্পরিক যোগাযোগের গুরুত্ব পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন ।

কার্ডিনাল তাগলে বলেন, “সিনোডালিটির অর্থ হলো একসঙ্গে পথ চলা, যেখানে পারস্পরিক সম্প্রীতি, অংশগ্রহণ ও প্রচারকাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন,মানুষের আনন্দ, দুঃখ ও উদ্বেগের অংশীদার হওয়ার মধ্য দিয়েই প্রকৃত মানবিক সংহতি গড়ে ওঠে।

তিনি সচেতন করে  দিয়ে বলেন, অনলাইন প্রতারণা ও মিথ্যা তথ্য মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি করছে। যোগাযোগ যখন কেবল প্রযুক্তি ও কৌশলনির্ভর হয়ে পড়ে, তখন প্রকৃত মানবিক সংলাপের পরিবর্তে প্রতারণার প্রভাব বিস্তারের প্রবণতা তৈরি হয়।

তিনি আরও বলেন, বিজ্ঞান ও গণমাধ্যমের অগ্রগতিকে মণ্ডলী সমর্থন করে। তবে প্রযুক্তি যেন কখনো মানুষের মর্যাদা ও পারস্পরিক সম্পর্ককে ছাপিয়ে না যায়। খ্রিষ্টীয় গণমাধ্যমকর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে আস্থা, ঐক্য ও সহমর্মিতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উক্ত এই অনুষ্ঠানে ৫০০ জনের  বেশি বিশপ, যাজক, FABC-OSC প্রতিনিধি ও   ভক্তজনগণ অংশগ্রহণ করেন।- আরভিএ সংবাদ ।

 

Bengali pop up image