এশিয়ান বিশপ সম্মেলন ফেডারেশনের (এফএবিসি) সভাপতি কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাঁও ২২ জুলাই অনুষ্ঠিত ১২তম এফএবিসি প্লেনারি অধিবেশনের প্রার্থনা ও নির্জন পরিচালনার জন্য কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফএবিসির ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনের প্রার্থনা ও আত্মচিন্তনের দিনে (২২ জুলাই ২০২৬) ড. ক্রিস্টিনা খেং ‘পবিত্র আত্নার সংযোগে’ এই মূলভাবের উপর নির্জন ধ্যান পরিচালনা করেন।
পোপ চতুর্দশ লিও'র বিশেষ দূত কার্ডিনাল অসওয়াল্ড গ্রাসিয়াস দ্বাদশ এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী গণপ্রার্থনায় সভাপতিত্ব করেন এবং এশিয়ার খ্রীস্ট মণ্ডলীগুলোকে - সংলাপ, পুনর্মিলন ও ভ্রাতৃত্বের মাধ্যমে শান্তির নির্মাতা হওয়ার আহ্বান জানান।
কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে বলেছেন, সিনোডাল মণ্ডলী হিসেবে ‘একসঙ্গে চলা’ কেবল একটি ধারণা নয়, বরং এটি একটি শিশুর প্রথম হাঁটা শেখার মতো ধৈর্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর যাত্রা।
গত ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, জাকার্তায় অনুষ্ঠিত এফএবিসির ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনে এফএবিসির সাধারণ ধর্মবিশ্বাসী ও পরিবার বিষয়ক দপ্তর মণ্ডলীর মিশনে পরিবার, নারী, যুবসমাজ এবং সাধারণ ধর্মবিশ্বাসীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
জাকার্তা, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, এশিয়ার বিশপদের সম্মেলন (এফএবিসি)-এর ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনের তৃতীয় দিনটি প্রার্থনা, নীরব ধ্যান ও আত্মিক ভাবে মূল্যায়ন করার জন্য উৎসর্গ করা হয়।
ধর্মতত্ত্বের কাজ হলো মানুষের কথা শোনা, স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংলাপ গড়ে তোলা এবং এশিয়ার বর্তমান সময়ের বাস্তবতায় ঈশ্বরের আহ্বানকে অনুধাবন করে মণ্ডলীর মিশনকে এগিয়ে নেওয়া।
সমবেত বিশপ ও প্রতিনিধিদের উদ্দেশে কার্ডিনাল ফেরাঁও বলেন, এই অধিবেশন কেবল একটি সাংগঠনিক সভা নয়; বরং এটি সম্মিলিতভাবে ঈশ্বরের ইচ্ছা অনুধাবনের এক আধ্যাত্মিক যাত্রা।
ফেডারেশন অফ এশিয়ান বিশপস’ কনফারেন্স-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলিতে কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস, বিশ্বের প্রতিটি গির্জার অন্যতম শ্রেষ্ঠ উপহার রূপে সিনোডালিটির গুরুত্ব তুলে ধরেন
জার্কাতার হোটেল মুলিয়ায় (এফএবিসি) ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক প্রকাশের মাধ্যমে সিনোডাল মণ্ডলী হিসেবে একসঙ্গে পথচলার আহ্বানকে আরো সুদৃঢ় করে তোলা হয়।
এফএবিসির সভাপতি কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাঁও বলেন, “আমি আগের চেয়ে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এশিয়া তার বৈচিত্র্য ও সৌন্দর্যের জন্য অনন্য এক মহিমময়।
কার্ডিনাল ডেভিড বলেন, “খ্রিষ্ট মণ্ডলীর সংখ্যালঘু মর্যাদা কোনো অসুবিধা নয় বরং সংলাপ, পুনর্মিলন এবং ভ্রাতৃত্বের মাধ্যমে সুসমাচারের সাক্ষ্য দেওয়ার একটি সুযোগ।"