পোপ লিও ক্যামেরুনে সেবাদানকারী ২৫০টির ও বেশি ধর্মীয় সংঘের সদস্যদের এবং ন্যাশনাল কনফারেন্স অব মেজর সুপিরিয়রস এর ৯জন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন। তার এই সাক্ষাৎকালে তিনি তাদের মণ্ডলীর সেবাদানের ক্ষেত্রে আরো সাহসী এবং বিশ্বাসের সাক্ষ্য দান করার আহব্বান জানান।
নিজ নিজ গ্রামে রবিবাসরীয় উপাসনা পরিচালনার জন্য স্বয়ং ঈশ্বরই আপনাদের বেঁছে নিয়েছেন। তাই এই কাজে বিশ্বস্ত থেকে আপনারা ঐশ অনুগ্রহে ধন্য হওয়ার সুযোগ পেয়েছেন।