ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হলো “ডিসি চাইল্ড কেয়ার ডে”

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে উদযাপিত হলো ডিসি চাইল্ড কেয়ার ডে

গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকার মনিপুরিপাড়াস্থ ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ডিসি চাইল্ড কেয়ার ডে।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে সেবা নেয়া শিশুদের সাথে পালন করা হলো ডিসি চাইল্ড কেয়ার ডে।

এ বছর ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার ১০তম বছরে পদার্পণ করেছে।বর্তমানে ৮ জন শিক্ষক এবং ৩ জন সহায়ক কর্মীর আন্তরিক প্রচেষ্টায় ৪০জন শিক্ষার্থীকে নিয়ে চাইল্ডকেয়ার এন্ড এডুকেশন সেন্টারটি এগিয়ে চলেছে।

সেন্টারের ১০তম বছরে পদাপর্ণের স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে সেন্টারের শিশুদের নাচ, গান ও ছড়া আবৃত্তি পরিবেশনের মাধ্যমে দিনটিকে প্রাণবন্ত করে তুলা হয়।

সেই সাথে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের দীর্ঘ ৯ বছরের পথচলার স্মৃতিচারণ করা হয়। দীর্ঘ এই যাত্রায় আমাদের সাথে ছিলেন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

এছাড়াও সেন্টারের ভাইস প্রিন্সিপাল প্যাটসী ডোনা গমেজ শিক্ষক মন্ডলীসহ সকল শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠানের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

মানসম্মত সেবার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার-এই প্রত্যাশায় শুভকামনা জানানো হয়।- ডিসিনিউজ