আন্তর্জাতিক ১০৪তম সমবায় দিবসে সাফল্যের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত ঢাকা ক্রেডিট

রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক ১০৪তম সমবায় দিবস উদযাপন

গত জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, আন্তর্জাতিক ১০৪তম সমবায় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটকে তুলে ধরেণ প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ।

 আন্তর্জাতিক সমবায় দিবস উপলেক্ষ  আয়োজিত অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের নিবন্ধক মহাপরিচালক মো. সেলিম ফকির (এনডিসি)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মস্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব জনাব মোহাং শওকত রশীদ  চৌধুরী।

সমবায় সমিতিগুলোর পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে সর্বপ্রথম বক্তব্য  রাখেন দেশের অন্যতম সেরা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ।

তিনি শুরুতেই ঢাকা ক্রেডিটের  সদস্যদের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা ক্রেডিটের  কর্মকান্ড সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।  প্রেসিডেন্ট বলেন, “ঢাকা ক্রেডিট প্রথম কো-অপারেটিভের ধারণা নিয়ে আসে এবং মাত্র ৫০ জন সদস্য থেকে এখন প্রায় ৫০ হাজার সদস্যের সমিতি। ঢাকা ক্রেডিট প্রায় ১৭ কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মাত্র ২৫ টাকা মুলধন থেকে।

রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক ১০৪তম সমবায় দিবস উদযাপন

 তিনি আরো বলেন, সমবায়ীদের মধ্যে  সর্বপ্রথম ৩০০-শয্যার হাসপাতাল নির্মান করেছে এই ঢাকা ক্রেডিট। একই সাথে নার্সিং ইনষ্টিটিউট চলমান রয়েছে এবং মেডিকেল কলেজের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই সাথে তিনি এই মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নে প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করেন।  এছাড়াও প্রেসিডেন্ট সমবায়ের উপর কোম্পানী আইন প্রয়োগের যে সরকারী সিদ্ধান্ত সেটাকে পুনবিবেচনা করে অপসারণের দাবী করেন প্রতিমন্ত্রীর নিকট।

এই সময়ে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মঞ্জু মারীয়া পালমা এবং সিইও জোনাস গমেজ।  সমগ্র বাংলাদেশ থেকে উপজেলা, জেলা সমবায় সর্মকর্তাগণ এই আন্তর্জাতিক সমবায় দিবসে উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শাহে আলম সরকারি সমবায় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপানারা মানুষের সাথে কাজ করবেন। কিভাবে সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে  কাজ করবেন।  আগামীতে প্রতিমন্ত্রী নিজেই বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাবেন এবং সেখানে সমবায় সমিতিগুলো পরিদর্শন করবেন।

তিনি আরো বলেন, “আমাদের সরকারের ইসতেহারেই ছিলো সমবায় সমিতিগুলোকে পুনরায় উজ্জিবিত করা এবং সেই লক্ষে সরকার কাজ করছে।

  সমবায় কর্মকর্তাদের বক্তব্যে  উঠে আসে পদোন্ততি সমস্যা, লকোবলের অভাব, স্থানীয় পর্যায়ে সরকারের অণ্যান্য  বিভিগের অসহযোগীতাসহ অন্যান্য  বিষয়। এক্ষেত্রে প্রতিমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন। - ডিসি নিউজ