মঠবাড়ি সাধু আগষ্টিন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন নিউটন ত্রিপুরা এসজে’র যাজকীয় অভিষেক
গত ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত মঠবাড়ি সাধু আগষ্টিন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন নিউটন ত্রিপুরা এসজে’র যাজকীয় অভিষেক অনুষ্ঠান।
এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানে চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ আর্চবিশপ সুব্রত হাওলাদার সিএসসি সহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার, সিস্টার, ব্রাদার ও খ্রিস্টভক্তগন অংশগ্রহণ করেন।
অভিষেক লাভের পূর্বে ঈশ্বরের কাজে নিজেকে নিবেদনের প্রস্তুতি সরুপ ৩০ জানুয়ারি সন্ধ্যায় মঠবাড়ি জেজুইট হাউজে ডিকনের বরণ ও মঙ্গলকামনায় পবিত্র আরাধনা ও মঙ্গলানুষ্ঠান করা হয়।
পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরোহিত্য করেন আর্চবিশপ সুব্রত হাওলাদার, সিএসসি। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “ঈশ্বর যুগ যুগ ধরে বিশেষ ব্যক্তিকে তার মিশন কাজের জন্য আহ্বান জানান। ব্যক্তির কোন বিশেষ যোগ্যতা বা দক্ষতা অথবা ক্ষমতার জন্য নয়, বরং ঈশ্বর তাকে ভালবেসে আহ্বান জানান।”
“আজ যিনি যাজকীয় অভিষেক লাভ করবেন তিনি এই জগতে খ্রীষ্টের বাণী প্রচার করবেন এবং একই সাথে তিনি খ্রীষ্টের রাজ্য বিস্তার করবেন,” বলেন আর্চবিশপ সুব্রত।
উল্লেখ্য, যাজক নিউটন ত্রিপুরা, চট্টগ্রাম ধর্মপ্রদেশের অর্ন্তগত পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি ধর্মপল্লীর সন্তান। সুর্দীঘ ১৬ বছর জেজুইট সংঘ সেমিনারীর মধ্য দিয়ে আধ্যাত্নিক গঠন লাভ শেষে তিনি যাজকীয় অভিষেক লাভ করেন।
তার এই অভিষেক অনুষ্ঠানে পাবর্ত্য চট্টগ্রাম থেকে আগত আত্নীয় স্বজন উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করেছন। সেই সাথে ত্রিপুরা ফাদার পেয়ে তারা ঈশ্বরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
নবঅভিষিক্ত যাজক নিউটন ত্রিপুরা তার অনুভুতি ব্যক্ত করে বলেন, “এই যাজকীয় জীবনে যারা তাকে এই পযর্ন্ত আসতে সাহায্য করেছেন তিনি তাদের প্রতি চির কৃতজ্ঞ। ঈশ্বরের পথে চলার জন্য যে শক্তি এবং সৎ সাহস প্রয়োজন ঈশ্বর যেন তাকে সেই আর্শীবাদ দান করেন।” - আরভিএ সংবাদ