সাভার বিসিআর সেন্টারে উদযাপিত হলো বিশ্ব নিবেদিত জীবন দিবস
গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত সাভার বিসিআর সেন্টরে উদযাপিত হলো বিশ্ব নিবেদিত জীবন দিবস।
এই দিবসের মূলসুর ছিল “খ্রিস্টে নিবেদিত, আশায় আলোকিত”। এতে বিভিন্ন ধর্মসংঘের ফাদার, ব্রাদার, সিস্টার ও বিভিন্ন গঠন গৃহের সেমিনারীয়ান এবং এ্যাসপাইরেন্টসহ মোট তিনশত জনের মতো এতে অংশগ্রহণ করেন।
এ দিবসে মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার রিপন রোজারিও, এসজে। তিনি বলেন, “নিবেদিত জীবনের আশায় আলোকিত হওয়ার জন্য প্রতিটি কাজ নিঃস্বার্থভাবে করার মধ্য দিয়ে এই আলো ছড়ান ও নতুন আশায় সবার জীবন আলোকিত করা এবং জীবনের যেকোনো পরিস্থিতিতে, এমনকি নিরাশার অন্ধকারেও সুখের প্রত্যাশা না হারিয়ে সামনে এগিয়ে যাওয়া।”
পবিত্র খ্রিস্টযাগ উৎর্সগ করেন ফাদার জেমস ক্রুশ, সিএসসি। ফাদার তার উপদেশ বাণীতে বলেন, “একজন নিবেদিতপ্রাণ মানুষের জীবন হলো অন্যের জন্য আলোর দিশারী। এতে আছে আত্মত্যাগ, কঠিনতার মধ্যেও এগিয়ে চলার সাহসই নিবেদিত জীবনের সৌন্দর্য।”
নিবেদিত জীবনে উৎস্বর্গীকৃত ফাদার, ব্রাদার ও সিস্টারগণ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “যিশুকে যেভাবে মা-মারীয়া ও সাধু যোসেফ মন্দিরে ঊৎসর্গ করেছিলেন; তেমনি সেই ঊৎর্স্গীকৃত জীবনে তারা স্বইচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন এবং এই নিবেদিত জীবন তারা খুবই আনন্দ ও হাসিখুশি ভাবে জীবন-যাপন করছেন।”
“তারা অন্তরে পরিপূর্ণভাবে শান্তি ও ঐশ ভালবাসা নিয়ে নিঃস্বার্থভাবে যিশুর সেবা ও মিশনকাজে অংশগ্রহণ করছেন। একইসাথে তারা বর্তমান যুবক-যুবতীদের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছেন যেন আরও অনেক যুবত-যুবতী যেন নিজেদেরকে নিবেদিত জীবনে ঊৎসর্গ করার মধ্য দিয়ে যিশুর সেবাকাজ ও মিশনকাজে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসেন, ” বলেন অংশগ্রহণকারীগণ ।
পরিশেষে এই দিবসকে সুন্দর ও স্বার্থক করার জন্য গঠিত কমিটিসহ উপস্থিত সকলকে বিসিআর এর প্রেসিডেন্ট সিস্টার পুষ্প গমেজ, সিএসসি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার অপু শলোমন রোজারিও, সিএসসি