অন্য ধর্মের অনুসারীদের সঙ্গে সংলাপ ও সহযোগিতা হতে হবে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার পরিবেশে। সংলাপই পথ, সহযোগিতাই আচরণের নীতি, আর পারস্পরিক বোঝাপড়াই হলো পদ্ধতি ও মানদণ্ড।
কৃত্রিম বুদ্ধিমত্তা কে হুমকি হিসেবে নয়, বরং মণ্ডলী ও সুসমাচার প্রচারের একটি কার্যকর মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এশিয়ান বিশপস সম্মেলন ফেডারেশনের (এফএবিসি) সহ-সভাপতি কার্ডিনাল পাবলো ভার্জিলিও ডেভিড।
ফাদার দেবাদাস বলেন, মণ্ডলীর উচিৎ বিচার-বিবেচনা এবং সুসমাচারে দৃঢ়ভাবে প্রোথিত থাকার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি মূল্যবান হাতিয়ার হিসেবে গ্রহণ করা।