মঠবাড়ি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন সেমিনার

ধর্মপল্লীর যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার

গত ১৩ এপিল ২০২৬ খ্রিস্টাব্দ, মঠবাড়ি খ্রীষ্টান যুব সমিতির আয়োজনে ধর্মপল্লীর যুবাদের  নিয়ে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার পবিত্র ক্রুশের পথ।

এই সেমিনারের  মূলসুর ছিল, “প্রার্থনা, উপবাস দান এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১১৫ জনযুবারা অংশগ্রহণ করে।

এই প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাদার খোকন নকরেক, সিএসসি। এছাড়াও আরোউপস্থিত ছিলেন মঠবাড়ি  ধর্মপল্লীর পাল-পুরোহিত শিক্ষা সেমিনারটি শুরু হয় পবিত্র খ্রিষ্টযাগ পবিত্র ক্রুশ এর পথ এর মধ্য দিয়ে।

ফাদার খোকন নকরেক তার সহভাগিতায় বলেন, “আমাদের এই তপস্যাকালে কেন প্রার্থনা করা প্রয়োজন এবং উপবাস দান আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, “আমরা যখন প্রার্থনা করি এই সময়টার মধ্যে তখন আমরা আমাদের মনকে প্রস্তুত করি যেন প্রভু যীশুর পুনরুত্থান করে আমাদের মধ্যে আসবেন তাহার সাথে আমরা মিলিত হতে পারি।

মঠবাড়ি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন সেমিনার

যুবক যুবতীদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির জন্য বাইবেল কুইজ এর প্রতিযোগিতা করা হয় আর তা পরিচালনা করেন মঠবাড়ি খ্রীষ্টান যুব সমিতি।

একজন অংশগ্রহণকারী যুবা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগস্বীকার, উপবাস ও দয়ার কাজের দ্বারা আমরা এই  প্রায়শ্চিত্তকালে আমাদের বিশ্বাসের সাক্ষ্য দান করবো।

তিনি আরো বলেন, “ত্যাগস্বীকারের এই সময়ে আমরা আরও নিবিষ্ট মনে প্রার্থনা ও ধ্যান করব যেন আমরা আমাদের পাপের স্বভাব ও পাপের প্রলোভনগুলো জয় করার শক্তি পেতে পারি।  

প্রায়শ্চিত্তকালীন এই শিক্ষা সেমিনারের মধ্যে ছিল পবিত্র খ্রিষ্টযাগ, পবিত্র ক্রুশের পথ পাপস্বীকার অনুষ্ঠান।    

পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনারের  সমাপ্তি ঘোষণা করা হয়।  - পাঞ্জল টমাস রোজারিও