মথুরাপুর সেন্ট রীটাস ধর্মপল্লীতে উদযাপিত হল যুব দিবস

সেন্ট রীটাস ধর্মপল্লীতে উদযাপিত হলো যুব দিবস

গত ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপদেশের অন্তর্গত মথুরাপুর সেন্ট রীটাস ধর্মপল্লীতে উদযাপিত হলো যুব দিবস।

এ দিবসের মূলসুর ছিল, “যুব জীবনে মিলন সাধনা: অন্তর্ভুক্তি ও সংহতি”। এতে ধর্মপল্লীর ৬ষ্ঠ শ্রেণী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় ৮৮জন কিশোর-কিশোরী ও যুবারা অংশগ্রহন করেন।

খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার শংকর ডমিনিক গমেজ বলেন, “যৌবনকাল হল জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এ সময় ঐশবিশ্বাস, ভক্তি ও ভালবাসায় জীবনকে গড়ে তুলতে হয়। নানমূখী জ্ঞান ও প্রতিভার বিকাশ করে দেশ, সমাজ, পরিবার তথা মানবের কল্যাণে জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই যুবরা নিজেদের জীবনকে সার্থক, সুন্দর ও সফল করতে পারে।”

এ যুব দিবসকে কেন্দ্র করে দিনের যে মূল কার্যক্রম ছিল,  উদ্বোধন প্রার্থনা,  আসন গ্রহণ ও উদ্বোধনী নৃত্য, শুভেচ্ছা বক্তব্য প্রদান।

তোমরা আশায় আনন্দিত হও” এই বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন ফাদার উজ্জ্বল রিবেরু। যাজকীয় জীবনাহ্বানে সাড়া দান সম্পর্কে সহভাগিতা করেন ডিকন বিনেশ তিগ্যা।

বক্তব্যের পর্ব শেষ হলে ছেলে-মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পরিশেষে ফাদার উত্তম রোজারিও সবাইকে ধন্যবাদ দিয়ে দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। - দিগন্ত গমেজ

Bengali pop up image