মথুরাপুর সেন্ট রিটাস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রিমিয়ার লিগ এর উদ্বোধনী অনুষ্ঠান

সেন্ট রিটাস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রিমিয়ার লিগ এর উদ্বোধনী অনুষ্ঠান

গত ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মথুরাপুর সেন্ট রিটাস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রিমিয়ার লিগ এর উদ্বোধনী অনুষ্ঠান।

এই প্রিমীয়াম লিগ টি আয়োজন করেন মথুরাপুর খ্রীষ্টান ছাত্র সংগঠন, ঢাকা  এবং সহযোগিতায় রয়েছে মথুরাপুর খ্রীষ্টন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।

উক্ত প্রিমিয়াম লিগ এর মধ্যে খেলায় অংশগ্রহণ করছে ৬ টি দল। খেলাটি সম্পূর্ণ নকআউট সিস্টেমে পরিচালিত হচ্ছে এবং খেলাটি চলবে ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত।

এ উদ্বোধনী অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শৈবাল এফ. রোজারিও, সেন্ট রিটাস হাই স্কুল এর প্রিন্সিপাল ফাদার পিউস গমেজ এবং মথুরাপুর ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও সেক্রেটারি।

ক্রিকেট প্রিমিয়ার লিগ এর উদ্বোধনী

এই প্রিমিয়াম লিগ ছাড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্মপল্লীর সকল যুবক ভাইদের যেন একত্র করতে পারে এবং সকলে যেন একত্রে মিলে মিশে থাকতে পারে। অর্থাৎ সকলের মধ্যে একতা ও ভ্রাতৃত্ব তৈরীর জন্যই এই প্রিমিয়ার লিগ ছাড়া হয়ে থাকে প্রতি বছর।

যুবকরা যেন ঘরের মধ্যে বসে না থাকে তার জন্য মাঠের মধ্যে এসে খেলাধুলা করে তাদের শারীরিক বিকাশ ঘটায়।

অতিথিদের মধ্য থেকে একজন বলেন, “তোমাদের সকলকে সাধুবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এই প্রিমিয়াম লিগ এর মধ্য দিয়ে আমাদের অত্র এলাকার সকল যুবক ভাইয়েরা একত্র হতে পেরেছে। একটা মিলন মেলার মত পরিবেশ সৃষ্টি হয়েছে।”

তিনি আরো বলেন, “তোমরা সকলে মিলেমিশে এই খেলায় অংশগ্রহণ করবে। আমাদের প্রত্যাশা এই প্রিমিয়ার লিগটি আমাদের যুব সমাজের জন্য অনেক উপকারে আসবে।” - প্রাঞ্জল টমাস রোজারিও