মঠবাড়ী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মা মারিয়ার পর্বদিবস
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত মঠবাড়ী ধর্মপল্লীতে উদযাপিত হলো মা মারীয়ার মহাপর্বোৎসব।
খ্রিস্টভক্তদের আধ্যাত্নিক প্রস্তুতির পর এই পর্বদিবস উদযাপন করা হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত খ্রীষ্টভক্তরা অংশগ্রহণ করেন।
মা মারীয়া যিশুর মা। যিশু ক্রুশে থেকে মা মারীয়াকে আমাদেরও মা করে রেখে গিয়েছেন। মা মারীয়ার মধ্যস্থায় আমরা যখন ঈশ্বরের নিকট প্রার্থনা করি ঈশ্বর তখন আমাদের প্রার্থনা পূরণ করে দেন।
ফ্রান্সের লুর্দ নগরে বার্ণাডেটের নিকট মা মারীয়া দর্শন দিয়ে মন পরিবর্তন ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছিলেন। বর্তমান সময়ে মা মারীয়া আমাদেরও মন পরিবর্তন ও প্রার্থনার অনুরোধ জানান।
পবিত্র খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার রুবেন গমেজ, সিএসসি বিশেষ করে সাধ্বী বার্নাডেড এর জীবনী নিয়ে কথা বলেছেন। তিনি অসুস্থ অবস্থায় কষ্টের মধ্যে ছিলেন। কিন্তু এই অসুস্থ অবহেলিত ছোট মেয়েটিকে মা মারিয়া দেখা দেন বিভিন্ন বার বিভিন্ন জায়গায়।”
তিনি আরও বলেন, “বিশেষ করে আমরা যেন জোর দেই রোজারি মালা প্রার্থনা করার উপর। মা মারীয়া আমাদেরকে প্রতিদিন এই রোজারি মালা প্রার্থনা করতে বলেছেন।”
এই পর্বে অংশগ্রহণকারী একজন খ্রিস্টভক্ত তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার দৃঢ় বিশ্বাস মা মারীয়ার মধ্যস্থায় ঈশ্বরের নিকট থেকে আমরা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো।”
খ্রীষ্টযাগ শেষে সকলকে পবিত্র তৈল দ্বারা ক্রুশের চিহ্ন করে আশীর্বাদ করা হয় । - টমাস রোজারিও