রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে উদযাপিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস
প্রতি বছরের ন্যায় এই বছরওগত ২৬ শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে, বারুইপুর ধর্মপল্লীর রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে সাধ্বী আন্না সমাজের পর্ব পালন করা হয় রবিবার সকাল ৬:৩০ মিনিটে পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে।
মাগুরখালী সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র সিস্টার অর্পিতা ডিএসএ, সিস্টার মালা ডিএসএ, সিস্টার মেরী জয়েস ডিএসএ এবং গোবরাচক সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র সিস্টার বিনীতা ডিএসএ প্রমুখ উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। খ্রীষ্টযাগের উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীর মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা, রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার যোসেফ টোপ্প এসজে মহাশয়, ফাদার কে.কে. দেবাশি এস.জে মহাশয়, ফাদার ই. এস যোসেফ এস.জে মহাশয় এবং অন্যান্য ফাদার ও ব্রাদারগণ ।
সুপিরিয়র ফাদার জনসন পাাদিয়ারা তাঁর মূল্যবান উপদেশ বলেন “দীর্ঘ দিন ধরে আমাদের বারুইপুর ডায়োসিসে ডি.এস.এ সিস্টাররা ১২৭ বছর ধরে শিক্ষা বিস্তারের মাধ্যমে সেবা দান করে চলেছেন। শুধুমাত্র বাংলার ই নয় উড়িষ্যা রাজ্যেও তাঁরা একই সেবা দান করে চলেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক আমাদের সমাজের কাছে।“
উক্ত এই সমাজের আবাসিক ছাত্রীরা প্রবেশিকা নৃত্য, বরণ, আরতি চন্দনের টিকা দিয়ে পুরোহিত ও সিস্টারগণকে স্বাগত জানান।
খ্রীষ্টযাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে সম্বর্ধনা ও ছোট্ট বক্তব্য রাখা হয়। অনুষ্ঠান পরিচালনা ও আয়োজন করেন ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্যরা। অনুষ্ঠান শেষে সবার জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়।
প্রতিবেদন – তন্ময় মন্ডল
