নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হলো মধ্য ভিকারিয়ার আহ্বান দিবস

রক্ষাকারিণী মা‌ মারিয়ার ধর্মপল্লীতে উদযাপিত হলো মধ্য ভিকারিয়ার আহ্বান দিবস

গত ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দরাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত নবাই বটতলা রক্ষাকারিণী মামারিয়ার ধর্মপল্লীতে উদযাপিত হলো মধ্য ভিকারিয়ার আহ্বান  দিবস।

এই আহ্বান  দিবসের মূলসুর ছিলযীশুর আহ্বান - তুমি আমার সঙ্গে চল এতে ধর্মপ্রদেশে সেবারত বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, ব্রাদার সিস্টারগণ উপস্থিত ছিলেন।

এই আহ্বান দিবস আয়োজনের মূল উদ্দেশ্য হলো মন্ডলীতে যুবক যুবতীরা যেন তাদের জীবনের আহ্বান খুঁজে পেতে পারে বা বুঝতে পারে।

মূলত ধর্মপ্রদেশীয় যাজকীয় ব্রতধারি - ব্রতধারিনিদের জন্য কমিশনের উদ্যোগে এই দিবসটির আয়োজন করা হয়।

পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করার মধ্য দিয়ে এই আহ্বান দিবসের যাত্রা শুরু হয়। এতে ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী থেকে ৬ষ্ট  থেকে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ ফাদার-ব্রাদার সিস্টার মিলে প্রায় ২৭০জন অংশগ্রহণ করেন।  

ফাদার অ্যালবার্ট ক্রুশ প্রথমে মূলসুরের উপর সহভাগিতা করেন। তারপর একে একে ফাদার-ব্রাদার সিস্টারগণ তাদের সম্প্রদায় সম্পর্কে পরিচিতি তুলে ধরেন।

এরপর কয়েক জন ফাদার তাদের জীবন আহ্বান সম্পর্কে সহভাগিতা করেন। তাদের জীবন আহ্বানে ফুটে উঠেযীশু আমাদের প্রত্যেকে আহ্বান করেন মাতৃগর্ভ থেকেই (প্রবক্তা জেরেমিয়ার ভাষায় মাতৃ গর্ভ থেকে আমি তোমাকে মনোনীত করেছি)

তারা বলেন, “আহ্বান হলো ঈশ্বরের একটি ডাক। যীশু তোমাকে, আমাকে, আমাদের সবাইকে ডাকেন তার সাথে পথ চলতে থাকতে, বাণী প্রচার করতে। তবে প্রশ্ন হচ্ছে আমরা কি যীশুর ডাক শুনতে পাই? তাঁকে ভালবাসি? তাঁর সাথে পথ চলতে চাই? যীশুর আহ্বান হচ্ছে ভালোবাসার আহ্বান।

পরিশেষে ধর্মপল্লীর পাল পুরোহিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে এই আহ্বান দিবসের সমাপ্তি ঘোষণা করেন। - তিথি মারাণ্ডী, নবাই বটতলা