রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার
রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার
গত সপ্তাহে ধর্মপ্রদেশীয় যুব কমিশন ও নবাই বটতলা মিশনের সহযোগিতায় ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার।
এই সেমিনারের মূলসুর ছিল “The Journey Towards Building a Culture of Encounter with Christ Jesus”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১৩০ জন ছেলে- মেয়েরা অংশগ্রহণ করে।
সেমিনারে মূলভাবের উপর আলোচনা করেন ফাদার লিংকন কস্তা। ধর্মীয় জীবন আহ্বান বিষয়ে সহভাগিতা করেন সিস্টার কল্যাণী আগ্নেশ পালমা, এসসি।
এছাড়াও শিশু ও যুবক-যুবতীদের মণ্ডলীতে দায়িত্ব – কর্তব্য সম্পর্কে সহভাগিতা করেন কস্তানতিনা হাঁসদা। কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা বিষয়ে উপস্থাপনা দেন ফাদার স্বপন পিউরীফিকেশন।
এই সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য হলো ওয়াইসিএস এর মতাদর্শ অনুসরণ করে ছেলে-মেয়েরা যেন নিজেদের জীবন সুন্দরভাবে গঠন করতে পারে। - ফাদার স্বপন পিউরীফিকেশন
