নবাই বটতলা ধর্মপল্লীতে হর্স্তাপণ সংস্কার প্রদান অনুষ্ঠান

গত ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে বিভিন্ন গ্রাম থেকে আগত ১২৯ জন ছেলেমেয়েকে পবিত্র হর্স্তাপণ সংস্কার প্রদান করা হয় । পবিত্র এই সংস্কার প্রদান করেন বিশপ জের্ভাস রোজারিও।

পবিত্র খ্রিস্টযাগে উপদেশ প্রদান করেন ফাদার মাইকেল কোড়াইয়া। উপদেশে তিনি বলেন, “হস্তার্পণ সংস্কার গ্রহণের মধ্য দিয়ে তোমরা আজ পবিত্র আত্মার বিশেষ অনুগ্রহে নবীকৃত হয়েছ এবং খ্রিস্টের সত্যিকার শিষ্য ও সৈনিক হিসেবে নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছ।”

“পবিত্র আত্মার আলো ও পরিচালনায় তোমাদের জীবন গড়ে তোলো। তাঁর প্রজ্ঞা, শক্তি ও অনুগ্রহে পরিপূর্ণ হয়ে বিশ্বাসে দৃঢ় থাকো, খ্রিস্টের বাণী ও আদর্শ অনুসরণ করো এবং তোমাদের কথা ও  ছোট ছোট কাজের মধ্য দিয়ে সর্বদা তাঁর ভালোবাসা ও মঙ্গলবাণীর সাক্ষ্য বহন করো বলেন ফাদার কোড়াইয়া।”

উল্লেখ্য, হস্তার্পণ সংস্কার গ্রহণের পূর্বপ্রস্তুতি হিসেবে কয়েক মাস ধরে প্রার্থীগণ মিশনপাড়া ও দূরবর্তী গ্রামগুলো থেকে গির্জায় এসে আধ্যাত্মিক প্রস্তুতিতে অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা, নিয়মিত প্রার্থনা, খ্রিস্টবিশ্বাসের মৌলিক বিষয়াবলি এবং খ্রিস্টীয় জীবনাদর্শ সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়।

এসব শিক্ষা ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁদের বিশ্বাসকে আরও গভীর ও সুদৃঢ় করে তোলা হয়, যাতে তাঁরা পবিত্র আত্মার অনুগ্রহে অনুপ্রাণিত হয়ে খ্রিস্টবিশ্বাসে পরিপক্বতা লাভ করতে এবং খ্রিস্টীয় জীবনের সাক্ষী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন।

এছাড়া যিশু খ্রিস্টের বলবান শিষ্য ও সাক্ষী হয়ে উঠার প্রস্তুতি সরুপ প্রার্থীগণ আগের দিন অর্থাৎ শনিবার দিন পাপস্বীকার সংস্কার গ্রহণ করেন।

পরিশেষে, ধর্মপল্লীতে সংস্কার প্রদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিশপ জের্ভাস রোজারিও কে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। - ফাদার লিংকন কস্তা

 

 

Bengali pop up image