বরিশাল ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক সিম্পোজিয়াম

বরিশাল শিক্ষা কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক সিম্পোজিয়াম

গত ২৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল কাথলিক ডাইওসিসের শিক্ষা কমিশনের আয়োজনে বিশপ হাউসে অনুষ্ঠিত হলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক সিম্পোজিয়াম।

এ সিম্পোজিয়ামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি এবং সিস্টার শিখা লেটেশিয়া গমেজ, সিএসসি। তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ও কার্যকর পরিচালনায় প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং প্রশাসনের দায়িত্ব ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

পাশাপাশি “Educating the Whole Person for Life, Faith, Service and Hope” প্রতিপাদ্যের আলোকে শিক্ষার্থীদের জীবনের সর্বাঙ্গীণ বিকাশ, বিশ্বাসের গভীরতা, সেবার মানসিকতা এবং আশাবাদী ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কাথলিক ডাইওসিসের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।

এই সিম্পোজিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও খ্রিস্টীয় মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। - আরভিএ সংবাদ

Bengali pop up image