পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও বরিশাল ধর্মপ্রদেশের ফাদার লাজারুস কানু গোমেজকে মন্সিনিয়র পদে সম্মানিত করেছেন

পোপ চতুর্দশ লিও বরিশাল ধর্মপ্রদেশের ফাদার লাজারুস কানু গোমেজকে মন্সিনিয়র পদে সম্মানিত করেছেন

গত ৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও বরিশাল ধর্মপ্রদেশের ফাদার লাজারুস কানু গোমেজকে মন্সিনিয়র পদে সম্মানিত করেছেন। আমরা তার জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কামনা করি।

ফাদার লাজারুস কানু গোমেজকে 'মন্সিনিয়র' হিসেবে সম্মানিত করা হয়েছে। তিনি এখন থেকে মন্সিনিয়র লাজারুস কানু গোমেজ।

উল্লেখ্য যেমন্সিনিয়র (Monsignor) উপাধীর অর্থ হলো কাথলিক মণ্ডলীতে পুরোহিতদের জন্য দেওয়া একটি সম্মানসূচক উপাধী, যা পোপ কর্তৃক প্রদত্ত এবং এটি তাদের উচ্চ মর্যাদা ও বিশেষ দায়িত্বকে নির্দেশ করে।

ইতালীয় শব্দ 'Monsignore'  থেকে এসেছে যার অর্থ (my lord) "আমার প্রভু" বা "মহাশয়"। এটি একটি  গির্জার প্রশাসনের মধ্যে থাকা পুরোহিতদের জন্য একটি সম্মানসূচক স্বীকৃতি।

মুন্সিনিয়রের প্রধান বৈশিষ্ট্য হলো তিনি একজন যাজক (Priest) থাকেন; বিশপ (Bishop) নন। পোপের অনুমোদনে এই উপাধি প্রদান করা হয়। নামের আগে সাধারণত Msgr. (Monsignor) লেখা হয়। চার্চের বিশেষ অনুষ্ঠান ও প্রশাসনিক কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

আমরা রেড়িও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। - আরভিএ সংবাদ