ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ,দোম আন্তনীয় পালকীয় সেবাকেন্দ্র নাগরীতে এসএসসি পরীক্ষাত্তোর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো “ খ্রিস্টীয় ও মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স।”
একজন শিশু লিডার হতে হলে অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে, সজাগ থাকতে হবে, স্বপ্ন বা লক্ষ্য থাকতে হবে, অন্য মানুষকে পথ দেখাতে হলে নিজের দৃষ্টিভঙ্গি সচল রাখতে হবে।
বিশ্ব যুব ক্রুশ অতি সাধারণ একটি কাঠের ক্রুশ। ১৯৮৩ খ্রিস্টাব্দে পরিত্রাণের পূণ্যবর্ষ উপলক্ষ্যে পোপ দ্বিতীয় জন পল এটি প্রথম স্থাপন করেন রোমে অবস্থিত সাধু পিতরের মহামন্দিরে।
বিশ্ব যুব ক্রুশ, জুবিলী ক্রুশ নামেও পরিচিত। এই ক্রুশ ১৯৮৪ খ্রিস্টাব্দে সাধু পোপ দ্বিতীয় জন পল বিশ্ব যুবাদের হাতে তুলে দেন; যা এখন বিশ্ব যুব দিবসে ব্যবহার করা হচ্ছে।