মাতামণ্ডলী সর্বদাই যুবাদের আহ্বান করেন যেন পুনরুত্থিত যীশুর স্পর্শে যুবাদের হৃদয় মন উন্মুক্ত থাকে এবং যীশুর স্পর্শে যুবাদের ভেতরের প্রাণশক্তি, স্বপ্ন, উৎসাহ ও আশা পুনরুদ্ধার করতে সক্ষম হয়ে উঠে।
ছোট ছোট কাজের মধ্য দিয়ে শিশুরাই প্রেরণকর্মী বা মিশনারী, তাই পরিবারে তাদেরকে যত্ন ও সাহায্য-সহযোগিতা দিয়ে গড়ে তুলতে হবে, কেননা শিশুরাই শিশুদেরকে সাহায্য করে।