বরিশাল ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো নতুন পালকীয় পরিষদের শপথ গ্রহণ

বরিশাল ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো নতুন পালকীয় পরিষদের শপথ গ্রহণ

গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো নতুন পালকীয় পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে ধর্মপল্লীর নতুন পালকীয় পরিষদ (Parish Council)-এর সদস্য গঠন এবং তাঁদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

সিনডাল মন্ডলীতে একসাথে পথ চলা সক্রিয় অংশগ্রহণকারী মন্ডলী গঠনে “আমার ধর্মপল্লী আমার দায়িত্ব প্রভুর সেবায় এবং ধর্মপল্লীর সার্বিক মঙ্গলে আত্মনিয়োগ করার সংকল্প নিয়ে নতুন সদস্যরা এই পবিত্র দায়িত্ব গ্রহণ করেন।

ঈশ্বর যেন তাঁদের এই নতুন দায়িত্ব বিশ্বস্ততা, প্রেম ও প্রজ্ঞার সাথে পালন করার শক্তি দান করেন।

পালকীয় পরিষদের কাজ হলো স্বেচ্ছাসেবামূলক কাজ। এটাতে কোন পারিশ্রমিক নেই ব্যক্তিগত কোন লাভ নাই।

অন্যের মঙ্গল ও মণ্ডলীতে সেবাদানের জন্য আত্মত্যাগ করে খ্রিস্টের দেহরূপ মণ্ডলী গড়ার কাজে সবাই যেন যার যার জায়গা থেকে কাজ করে। - বরিশাল ধর্মপ্রদেশ

Bengali pop up image