বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো "ক্ষমা ও ভালবাসা সংঘ" এর কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান

প্রবীনদের জন্য ক্ষমা ও ভালবাসা সংঘ এর কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান

গত ২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রবীনদের জন্য  "ক্ষমা ও ভালবাসা সংঘ" এর কেন্দ্রীয় কমিটির শপথ  গ্রহন অনুষ্ঠান।

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন এবং খ্রিস্টযাগের পর বিশপ মহোদয় এ সংঘের কেন্দ্রীয় কমিটি এর সদস্য- সদস্যাদের শপথ বাক্য পাঠ করান।

বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান মি. বাবলু কোড়াইয়া তার স্বাগত বক্তব্য প্রদান করেন এবং এই সংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশপ রোজারিও তার বক্তব্যে সমাজে প্রবীনদের ভূমিকা তুলে ধরেন এবং প্রবীনদের অনুকরনীয় ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে অনুপ্রানিত করেন।

পরিশেষে বিশপ মহোদয়ের শেষ আশীর্বাদের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার আলবার্ট বকুল ক্রুশ।

Bengali pop up image