চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স

চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স

গত ২৪ থেকে ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দচট্টগ্রাম মহাধর্মপ্রদেশের যুব কমিশনের আয়োজন ধর্মপ্রদেশের ৩টি ধর্মপল্লী যথা বান্দরবান, বলিপাড়া ও থানচি নিয়ে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স।

উক্ত প্রশিক্ষণে প্রায় ৫৪জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের যুব সমন্বয়কারী মি. মিকি পল গণসালভেছ।

তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “যুবা ভাই-বোনেরা, আপনারা একটি ধাপ শেষ করে নতুন আরেকটি ধাপে পদার্পন করছেন। এই কোর্স আপনাকে সাহায্য করবে নতুন এই ধাপের জন্য আধ্যাত্মিক, মানসিক ও নৈতিকভাবে প্রস্তুত হতে। আমরা বিশ্বাস করি এই কোর্স আপনাদের জীবনে পরিবর্তন আনবে।”

এই কোর্সে পবিত্র বাইবেল পরিচিতি, পবিত্র সংষ্কার, খ্রিস্টবিশ্বাসোক্তি, বিবাহ ও পরিবার, ক্যারিয়ার গাইডেন্সসহ আরো বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাশ এর আয়োজন করা হয়।

এই বছরের পালকীয় পত্র নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সহভাগিতা করেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের ধর্মপাল আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার, সিএসসি।

এছাড়া এই কোর্সে ছিল বিভিন্ন সৃজনশীল কাজের বিভিন্ন প্রতিযোগীতা যেমন: দেয়ালিকা প্রতিযোগীতা, নাটিকা প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ইত্যাদ্দি।

কোর্সের সমাপনীতে এই সকল বিষয়ের উপর বিজয়ীদেরকে বিভিন্ন পুরষ্কারও ও সার্টিফিকেট প্রদান করা হয়। এরপর অংশগ্রহণকারীদের পক্ষ হতে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাথলিক মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্স, এপিসকপাল যুব কমিশনের জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ রিবেরু সিএসসি, চট্টগ্রাম আর্চডাইয়োসিসের যুব সমন্বয়কারী মিকি পল গণসালভেছ। - চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের যুব কমিশন

Bengali pop up image