নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও পাপস্বীকার অনুষ্ঠান
গত ২০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহায়তায় নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও পাপস্বীকার অনুষ্ঠান।
এই সেমিনারের মূলসুর ছিল, “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”। এতে নবাই বটতলা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১১০ জন যুবক যুবতী অংশগ্রহণ করে।
এই বিষয়ের উপর গভীর আধ্যত্মিক ও তাত্ত্বিক সহভাগিতা করেন ফাদার পল পিটার কস্তা। তিনি তার সহাভাগিতায় বলেন, “প্রায়শ্চিত্ত হলো আত্মশুদ্ধিক একটি পথ, যা আমাদের অন্তরকে নবায়ন করতে সাহায্য করে এবং ঈশ্বরের দিকে ফিরে আসতে আহ্বান জানায়।”
এরপর যুবাদের অংশগ্রহণে মিশন প্রাঙ্গণে ভক্তিভরে পবিত্র ক্রুশের পথ অনুষ্ঠিত হয়। ক্রুশের পথের পর যথারীতি পাপস্বীকার ও খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
প্রায়শ্চিত্তকালীন এই আধ্যাত্মিক প্রস্তুতি অনুষ্ঠনে মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে গভীর অনুশোচনা, মনপরীক্ষা, অনুতাপ এবং আত্মিক নবায়নের মধ্য দিয়ে ঈশ্বরের সন্নিকটে আসার অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - শুভেচ্ছা মুর্মু