গোল্লা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো সোসাইটির শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সোসাইটির শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

গত ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, গোল্লা ধর্মপল্লীর ছোট গোল্লা গ্রামের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সোসাইটির শিক্ষা সেমিনার ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান।

ধর্মপল্লীর আওতাধীন সকল সদস্য, বিনিয়োগকারী শুভাকাঙ্ক্ষীবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে সোসাইটির শিক্ষা কমিটির আহ্বায়ক, ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও সভাপতিত্বে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত মন্সিনিয়ার গাব্রিয়েল কোড়াইয়া এবং সহকারী ফাদার তন্ময় যোসেফ কস্তা। আরও উপস্থিত ছিলেন সোসাইটির গণ্যমান্য ব্যক্তিগণ।

এছাড়াও সোসাইটির শিক্ষা কমিটির সচিব ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. লিংকার্স বি. রোজারিও সঞ্চালনায় প্রথমেই সভাপতিসহ অথিতিগণ আসনগ্রহণ করেন।

মন্সিনিয়ার ফাদার গাব্রিয়েল কোড়াইয়া প্রারম্ভিক প্রার্থনা পরিচালনার পর বিশিষ্ট নৃত্য পরিচালক মেরীয়ান এ্যামি গমেজের পরিচালনায় ছোট সোনামনিদের বরণ নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয়।

গোল্লা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো সোসাইটির শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

পর্যায়ে গোল্লা ধর্মপল্লীর পক্ষ থেকে ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ফাদার এবং অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাল পুরোহিত মন্সিনিয়ার ফাদার গাব্রিয়েল কোড়াইয়া উপদেষ্টাবৃন্দ ব্যবস্থাপনা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পর্যায়ে বক্তব্য প্রদান করেন।

পরে  উপস্থিত সদস্যগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সদস্য বিনিয়োগকারীগণ বিভিন্ন প্রশ্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। এরপর প্রধান বক্তা সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সদস্যদের উপস্থাপিত বিভিন্ন প্রশ্নের আলোকে সোসাইটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সোসাইটিতে আপনাদের বিনিয়োগ দৃশ্যমান বিনিয়োগ বলে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন। তিনি সোসাইটির প্রতি সদস্যদের আস্থা বিশ্বাস রাখায় এবং সোসাইটিতে বিনিয়োগের জন্যে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। আগামীদিনগুলোতেও তিনি সোসাইটির প্রতি ধারাবাহিকভাবে আস্থা রেখে সার্বিক সহযোগিতার জন্য আহ্বান করেন।

পরিশেষে  সভার সভাপতি ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও সফলভাবে শিক্ষা সেমিনার সম্পন্ন করায় সকলের সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনার মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - নীড় সংবাদ