হাসনাবাদ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আঞ্চলিক শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

আর্চবিশপ টি.এ গাঙ্গুলী হল রুমে অনুষ্ঠিত হলো আঞ্চলিক শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

গত জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, হাসনাবাদ ধর্মপল্লীর আর্চবিশপ টি. গাঙ্গুলী হল রুমে অনুষ্ঠিত হলো আঞ্চলিক শিক্ষা সেমিনার ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান।

হাসনাবাদ-তুইতাল ধর্মপল্লীর অন্তর্গত  সদস্য, বিনিয়োগকারীবৃন্দের উপস্থিতিতে সোসাইটির এই আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সেমিনারে সোসাইটির শিক্ষা কমিটির আহ্বায়ক, ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও সভাপতিত্বে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক, অর্থ প্রশাসন মি. জেমস ডিরোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কল্লোল রোজারিও, রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগের পরিচালক ফাদার নিখিল গমেজ, প্যারিস কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট মি. সেলেষ্টিন রোজারিও, হাসনাবাদ ক্রেডিটের চেয়ারম্যান মি. নিকোলাস রাজু কোড়াইয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ বিভিন্ন সমাজ প্রধানগণ সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসনাবাদ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আঞ্চলিক শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

সেমিনারে বিভিন্ন গ্রামের পক্ষ থেকে প্রায় এক হাজার পাঁচশতাধিক সদস্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়ে সক্রিয় অংশ্রগহণ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে ছিল অতিথিদের আসনগ্রহণ, প্রারম্ভিক প্রার্থনা, বরণ নৃত্য, ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, সেক্রেটারি পরিচালক, অর্থ প্রশাসনে প্রেজেন্টেশন উপস্থাপন।

এছাড়াও আরও ছিল অতিথিবৃন্দের বক্তব্য, মুক্তালোচনা প্রধান বক্তা চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি পরিচালত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষা কমিটির সচিব ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. লিংকার্স বি রোজারিও মি. ম্যানুয়েল অসিত গমেজ (স্যার) - নীড় সংবাদ