শুলপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো সোসাইটির শিক্ষা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূটি

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূটি

গত  ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত শুলপুর ধর্মপল্লীতে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার বৃক্ষরোপণ কর্মসূটি

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সোসাইটির শিক্ষা সেমিনার, শুলপুর সেবাকেন্দ্রের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বৃক্ষরোপণ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ উপস্থিত ছিলেন।  অন্যদিকে শিক্ষা সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান শিক্ষা উপ কমিটির আহ্বায়ক মি. ডিউক পি. রোজারিও, শুলপুর সাধু যোসেফের গির্জার পাল পুরোহিত ফাদার কমল কোড়াইয়াসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায়  ৭০০ অধিক সদস্য-সদস্যা, শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিগণ আসন গ্রহণ করেন এরপর ফাদার কমল কোড়াইয়া প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। একই সাথে ফুল দিয়ে বরণ নৃত্যের মধ্যদিয়ে সবাইকে বরণ করে নেয়া।

সোসাইটির শিক্ষা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূটিতে অংশগ্রহণকারীগণ

এরপর মৃত সদস্যদের আত্মার কল্যাণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি রোজরিও, তিনি সোসাইটির চলমান উন্নয়ন কার্যক্রম এবং সদস্যদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা সোসাইটির উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, নতুন উদ্যোগ গ্রহণ এবং সদস্য কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে তাঁদের মূল্যবান মতামত প্রস্তাবনা তুলে ধরেন।

সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সোসাইটির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্য কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে সোসাইটির শুলপুর সেবাকেন্দ্রের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগকে উপস্থিত অতিথি সদস্যরা সোসাইটির দীর্ঘমেয়াদি উন্নয়ন, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে লটারির ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে ফাদার কমল কোড়াইয়ার প্রার্থনার মধ্যদিয়ে দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। - নীড় সংবাদ

Bengali pop up image