বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান
গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান।
ধর্মীয় মর্যাদা, প্রার্থনা ও আনন্দঘন পরিবেশে এ হস্তার্পণ সংস্কার অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮০ জন ছেলেমেয়েকে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও তার সাথে আরো উপস্থিত ছিলেন বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া সহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদারগণ ও সিস্টারগণ।
বিশপ জের্ভাস রোজারিও হস্তার্পণ গ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে খ্রিস্টিয় জীবনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি পরস্পরকে ভালোবাসা, পাপের পথ থেকে দূরে থাকা, ঈশ্বরের বাণীপ্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা এবং নিয়মিত প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
তিনি তাঁদের জীবনে খ্রিস্টের শিক্ষা অনুসরণ করে পরিবার, সমাজ ও মণ্ডলিতে বিশ্বাসের জীবন্ত সাক্ষী হয়ে ওঠার জন্য উৎসাহিত করেন। - প্রতীক রোজারিও
