সাধ্বী তেরেসা গির্জায় নির্বাচিত হল নতুন যুব নেতৃত্ব
গত ১১ অক্টোবর ২০২৬, রবিবার, কলকাতার মৌলালিতে অবস্থিত সাধ্বী তেরেসা গির্জায় আগামী ২০২৬-২০২৮ সালের জন্য যুবদলের নতুন নেতৃত্ব দানের জন্য নির্বাচিত হল নতুন যুবা সদস্য।
অনুষ্ঠানের সূচনায় গির্জার পালপুরোহিত ফাদার বাসিল মান্ডি প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। ক্যারোলিন লিসা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। এদিন রোনাল্ড ডি’ রোজারিও পবিত্র বাইবেলের মার্ক রচিত মঙ্গল সুসমাচার থেকে ঈশ্বরের বাণী পাঠ করেন। অন্যদিকে, ভ্যালেন্টিনা গোমস নির্বাচনের পদ্ধতি এবং বিভিন্ন পদাধিকারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করেন।
নির্বাচনের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য যুবদলের নতুন পদাধিকারীরা নির্বাচিত হন। উক্ত এই নির্বাচনে যুবদলের পরিচালক ফাদার নাভিন তাউরো, যুব সভাপতি ভিনসেন্ট খান, যুব সহ-সভাপতি স্যামুয়েল শুভজিৎ হোরে, সাধারণ যুব সম্পাদক রোমিও গোমস, যুগ্ম সম্পাদক রোনাল্ড ডি’ রোজারিও এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ক্যারোলিন লিসা ফ্রান্সিস।
এ ছাড়া, যুবদলের ক্রীড়া বিভাগের দায়িত্বে রয়েছেন জেরোম রোজারিও। সাংস্কৃতিক ও উপাসনা সংক্রান্ত দায়িত্ব পেয়েছেন শ্বেতা আলবিনা গোমস এবং ভ্যালেন্টিনা গোমস। মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন সেভিন আরিয়ান গুপ্ত এবং যুবদলের গণমাধ্যম বিভাগের দায়িত্ব পেয়েছেন ডমিনিক পাঁজা।
নবনির্বাচিত সকল পদাধিকারীকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের নেতৃত্বে সাধ্বী তেরেসা গির্জার যুবসমাজের ঐক্য, বিশ্বাস ও সেবার মনোভাব আরও দৃঢ় হবে এবং তাঁরা আগামী দুই বছর নিষ্ঠার সঙ্গে যুবসমাজের বিকাশে কাজ করবেন—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
প্রতিবেদন - ডমিনিক পাঁজা
অনুবাদ - তেরেসা রোজারিও
