দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক নির্জন ধ্যান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক নির্জন ধ্যান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

গত ২০ থেকে ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ,  দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক নির্জন ধ্যান, অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সোসাইটির কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সফল সাবেক চেয়ারম্যান, সম্মানিত উপদেষ্টা ও কালবের বর্তমান চেয়ারম্যান, বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব মি. আগষ্টিন পিউরীফিকেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক (অর্থ ও প্রশাসন) মি. জেমস ডি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান কমিটি এবং আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্যবৃন্দ।

সেক্রেটারি মি পেপিলন এইচ পিউরীফিকেশনের সঞ্চালনায় প্রথমেই উপস্থিতি, আসনগ্রহণ ও প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (অর্থ ও প্রশাসন) মি. জেমস ডি. রোজারিও।

স্বাগত বক্তব্যের পর সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন তিনি সোসাইটির উন্নয়নমূলক বিভিন্ন গৃহীত পদক্ষেপ ও পঞ্চবার্ষিকীর আলোকে বিষয় নিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

এরপর সোসাইটির পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ মূল বক্তব্য উপস্থাপন করেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ।

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক নির্জন ধ্যান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

তিনি মূল বক্তব্য উপস্থাপনকালে বিগত বোর্ডের গৃহীত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রসঙ্গে বিশেষ আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে পূর্ববর্তী বোর্ডের দূরদর্শী পরিকল্পনাসমূহের ভূয়সী প্রশংসা করেন এবং সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি পরিকল্পনা বাস্তবায়নের সার্বিক অগ্রগতি সম্পর্কে তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সফল চেয়ারম্যান ও কালবের বর্তমান চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। তিনি তাঁর দায়িত্বকালীন মেয়াদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ও অর্জিত সাফল্যসমূহ সংক্ষেপে তুলে ধরেন।

একই সাথে, পূর্বের দূরদর্শী পরিকল্পনাগুলোকে ধারণ করে অত্যন্ত চমৎকার ও গতিশীলভাবে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বর্তমান বোর্ডের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং দিকনিদের্শনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে শুভকামনা জ্ঞাপন করেন।

এছাড়াও সোসাইটির ডেপুটি জেনারেল ম্যানেজার মি. রতন আর পেরেরা কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদা করেন।

সভার শেষ অংশে ক্যাশ কন্ট্রোল ম্যানেজার মি. আশীষ এ কোড়াইয়া’র সঞ্চালনায় শুরু হয় কর্মীদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা জোগাতে অ্যাওয়ার্ড প্রদান ও সার্টিফিকেট বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনটি ধাপে এই পুরস্কার বিতরণ করা হয়— প্রথম পর্যায়ে ‘সার্ভিস অ্যাওয়ার্ড’, দ্বিতীয় পর্যায়ে ‘সেরা সেবা বুথ অ্যাওয়ার্ড’ এবং তৃতীয় ও শেষ পর্যায়ে ‘সেবাকাল-২০২৬’ এর অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় ।

শেষে ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও-এর ধন্যবাদমূলক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। এরপর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় লটারি ড্র-এর আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। - নীড় সংবাদ

Bengali pop up image