অনুষ্ঠিত হল বারুইপুর ধর্মপ্রদেশের ইয়ুথ ক্যাম্প ২০২৬

গত ২১-২৩ অক্টোবর  ৩দিন ব্যাপী বারুইপুর  ডায়োসেসান ইয়ুথ ক্যাম্প ২০২৬ হোলিক্রস স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল।

প্রায় ১৪২ জন যুবক-যুবতী এই শিবিরে যোগ দিয়েছিল।প্রতিপাদ্য  বিষয় ছিল ' ঈশ্বরের  সাথে যুক্ত থাক ও বিশ্বাসী হও।

গত ২১ অক্টোবর  সকাল ১০.৩০ মিনিটে মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন  বারুইপুর ধর্মপ্রদেশের  মাননীয় বিশপ শ্যামল বোস।

উপদেশে তিনি  দিনের  পাঠের মূল বিষয় ' রুটেড ইন ক্রাইস্ট, রিনিউ ইন ফেথ' বিষয়টির সুন্দর  ব্যাখ্যা করেন।

এরপর উদ্বোধনী অনুষ্ঠান ও সম্মাননার পর্বের আয়োজন করে সৌম্য প্রামাণিক ও জুলি মণ্ডল। মধ্যাহ্নভোজের  পর

দিনের  প্রথম  অধিবেশন শুরু হয়। দিনের তাৎপর্য  পাঠ করেন  ফাদার  রমেন  পৈলান। শিবিরের  কিছু  সাধারণ বিধিনিষেধ  জানান  ফাদার   সঞ্জয় মিঞ্জ।চা পান  বিরতির পর  তেয প্রার্থনা  পরিচালনা করেন  ফাদার  অলক কাঁজি  ও শ্রীমান অরিত্র সেন।

২২ অক্টোবর  খ্রীষ্টযাগ  উৎসর্গ করেন  মাননীয় প্রাক্তন বিশপ সালভাদোর লোবো। এরপর  ২য়ও ৩য় অধিবেশন পরিচালনা করেন ফাদার তুষার অগস্টিন গোমেস ও ফাদার  কনৌজ  রয়। মিস অ্যাঞ্জেলা স্ট্রেস ,মানসিক উদ্বেগের  উপর  একটি সেশন নেন। তার পাশাপাশি চলতে থাকে পরস্পর আলাপচারিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান নানা প্রতিযোগিতা।

২৩ অক্টোবর  খ্রীষ্টযাগ উদযাপন করেন ভি জি ফাদার  কনৌজ  রয়। অন্তিম  দিনের অনুষ্ঠান  মালায়  মণ্ডলী,পরিবার ও পরিবেশের যত্ন বিষয়ে কর্মশালা পরিচালনা করেন  অরিত্র সেন  ও পলিনা গোমেস। শেষেপুরস্কার  বিতরণ  ও মধ্যাহ্ন ভোজের  মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image