রমনা ক্যাথেড্রালে ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম প্রয়াণ দিবস পালিত

ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত

গত সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের প্রথম বাঙালি আর্চবিশপ এবংঈশ্বরের সেবকথিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

পবিত্র অনুষ্ঠানে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার, ব্রাদার, সিস্টারসহ অনেক খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।

উপলক্ষে রমনা সেন্ট মেরীস ক্যাথেড্রাল গির্জায় বিশেষ স্মরণ সভা পবিত্র খ্রিষ্টযাগ এবং কবর আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ, ওএমআই। সময়ে সহকারি বিশপ সুব্রত বি. গমেজ মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয় পুণ্যবেদিতে তাঁকে সহায়ত করেন।

রমনা ক্যাথেড্রালে ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম প্রয়াণ দিবস পালিত

প্রথমে ক্যাথেড্রাল প্রাঙ্গণে সহভাগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রয়াত এই মহান আধ্যাত্মিক সাধকের জীবন কীর্তির ওপর একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

পরে আর্চবিশপ টি.. গাঙ্গুলীর চিরশান্তি কামনায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযাগ শেষে তাঁর কবর আশীর্বাদ এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, ১৯২০ সালের ১৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তিত্ব ১৯৭৭ সালের সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর পবিত্র জীবনযাপন দরিদ্রের প্রতি সেবার স্বীকৃতিস্বরূপ ভ্যাটিকান তাঁকেঈশ্বরের সেবক’ (Servant of God) উপাধিতে ভূষিত করে। - নীড় সংবাদ

Bengali pop up image