পোপ লিও তিনজন এশিয়ান ধর্মগুরুকে ভাটিকানের যোগাযোগ বিষয়ক দপ্তরে নিয়োগ দিয়েছেন
গত ৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ভাটিকানের সংবাদ অনুযায়ী পোপ লিও চতুর্দশ ভাটিকানের যোগাযোগ বিষয়ক দপ্তরে নতুন সদস্যপদ নিয়োগ দিয়েছেন এর মধ্যে তিনজন ধর্মগুরুই এশিয়া মহাদেশের অর্ন্তগত।
উল্লেখ্য যোগাযোগের এই দপ্তর মূলত ভাটিকানের সেই প্রধান দপ্তর যা বিশ্বব্যাপী সকল সংবাদগুলো অর্থাৎ সামাজিক যোগাযোগের সকল কাযর্ক্রমগুলো তদারকি করে থাকে। এশিয়ান ধর্মগুরুগণ তাদের এই নিয়োগকে সানন্দে গ্রহণ করেছেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন কার্ডিনাল লুইস আন্তেনিও জি তাগলে, যিনি মঙ্গলসমাচারভিত্তিক দপ্তরের প্রো- প্রিফেক্ট এবং প্রথম সুসমাচার প্রচার ও নতুন স্থানীয় মন্ডলী গঠন বিষয়ক বিভাগের দায়িত্বের কাজ চালিয়ে যাচ্ছেন।
কার্ডিনাল ফিলিপ নেরী যিনি ভারতের গোঁয়া ও দামাও এর আর্চবিশপ ও এফএবিসির সভাপতি এবং ফিলিপাইনের সান পাবলো এর বিশপ মার্সেলিনো আন্তোনিও এম মারালিত যিনি এফএবিসি -এর সামাজিক যোগাযোগ কমিশনের সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়া রয়েছেন আগানা গুয়ামের আর্চবিশপ রায়ান জিমেনেজ যিনি প্যাসিফিক অঞ্চলে কাজ করছেন।
ধর্মগুরুদের এই নিয়োগদান বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যমকে আরো জোরালো করে তোলার বিষয়টি সুস্পষ্টভাবে প্রকাশ পাবে। বিশেষভাবে এশিয়া ও ওশেনিয়া জুড়ে বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বর্পর্ন ভূমিকা পালন করবে।
পোপীয় এই যোগাযোগ দপ্তরটি ধর্মপ্রদেশ ভিত্তিক বিশেষ গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে। বিশেষভাবে এটি সমন্বয় করে ক্যাথলিক মণ্ডলী কিভাবে বিশ্বব্যাপী বিশ্বাসীদের সঙ্গে বৃহত্তর বিশ্বের যোগাযোগ স্থাপন করে।ভাটিকানের বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো এই বিষয়গুলো সক্রিয়ভাবে পরিচালনা করে থাকে।যেন খ্রিস্টের মঙ্গলসমাচার বিশ্বের সকল মানুষের কাছে সময়উপযোগী ভাবে পৌঁছতে পারে।
উল্লেখ্য এশিয়ার জন্য এই পবিত্র নিয়োগ দায়িত্ব একটি শক্তিশালী কন্ঠস্বর এবং ভাটিকানের সাথে সমগ্রমণ্ডলীর যোগাযোগ বৃদ্ধিতে প্রতিনিধিত্বের ইঙ্গিত বহন করে। এশিয়ান এই তিন ধর্মগুরু যারা পৌরিত্যিক কাজ , শিক্ষামূলক ও গণমাধ্যম অভিজ্ঞতার আলোকে এই নিয়োগের যথাযথ দায়িত্বে বহাল থাকবেন। যেন এশিয়ান বৈচিত্রময় এবং ক্রমবর্ধমান ক্যাথলিক খ্রিস্টবিশ্বাসীদের যোগাযোগ উন্নয়নে সহায়তা দান করতে পারে।
ফাদার জন মিশেন ,রেডিও ভেরিতাসের প্রোগ্রাম পরিচালক এবং এফএবিসির যোগাযোগ কমিশনের অফিস নির্বাহী সচিব তিনি বলেন“ এই নিয়োগ পোপ লিও‘র এ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমকে আধুনিকভাবে আরো সম্প্রসারিত করবে । সংবাদ- আরভিএ