পোপ লিও ক্যামেরুনের সন্ন্যাসব্রতীদের সাহসের সাথে বিশ্বাসের সাক্ষ্যদান ও পারস্পারিক সহযোগিতার কথা উল্লেখ করেন
গত ১৭ এপ্রিল ২০২৬ খিস্টাব্দ, পোপ লিও ক্যামেরুনে সেবাদানকারী ২৫০টির ও বেশি ধর্মীয় সংঘের সদস্যদের এবং ন্যাশনাল কনফারেন্স অব মেজর সুপিরিয়রস এর ৯জন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন। তার এই সাক্ষাৎকালে তিনি তাদের মণ্ডলীর সেবাদানের ক্ষেত্রে আরো সাহসী এবং বিশ্বাসের সাক্ষ্য দান করার আহব্বান জানান।
ভাটিকানের সংবাদ অনুযায়ী উক্ত সভায় ধর্মীয় প্রতিনিধিগণ পোপের এই সফরকে সাধুবাদ জানায় এবং তারা তাদের পালকীয় কাজের কথা সহভাগিতা করেন। এমনকি তারা স্থানীয় বসবাসকারীদের দুঃখ -দুর্দশার কথা ও উল্লেখ করেন। তারা বিশেষভাবে যুব সমাজের কথা উল্লেখ করেন এছাড়া বাস্তুচ্যুত জনগোষ্ঠী , যারা সহিংসতার শিকার এবং মানবপাচারের প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে তাদের সেবামূলক কাজের কথা তুলে ধরেন।
ধর্মীয় ব্রতধারণীগণ তাদের পালকীয় সেবাদানের ক্ষেত্রে বিশপ এবং ধর্মপ্রদেশ পর্যায়ে যাজকদের উদার সহভাগিতার আরো জোরালোভাবে প্রত্যাশা করেছেন। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পোপ বলেন “উৎসর্গীকৃত জীবন মণ্ডলীর গুরুত্বপূর্ন অংশ ।” “তিনি সকলকে একত্রে কাজ করার অনুপ্রেরণাদান করেন। “ তিনি স্মরণ করিয়ে দেন সদ্য সমাপ্ত সিনডের কথা যেখানে পারস্পারিক সাহায্য সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া উৎসর্গীকৃত সকলকে তিনি নিজস্ব সংঘের সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার আহব্বান করেন। কারন এই সংবিধান ব্রতধারীদের ত্যাগ ও আত্ননিবেদন করতে শেখায়।
পোপ তার বার্তায় আরো বলেন“ পোপ এসেছেন, পোপ চলে যাবেন, কিন্তু আপনাদের কাছে বলা কথাগুলো রয়ে যাবে। এভাবে তিনি বর্তমান সময়ের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অন্যদের সাথে চিন্তা চেতনা সহভাগিতা করার ও আহব্বান জানান।
পোপ আরো বলেন যে “আমাদের ধর্মীয় জীবন আমাদের কাছ থেকে কঠিন সময়ে সাহস এবং মনোবল দাবি করে। কখনো কখনো এমন সাহস দেখাতে হবে যা নির্ভয়ে যিশুর মঙ্গলবাণী প্রচার করার জন্য প্রয়োজন । কারন যারা আশাহীন তারা তোমাদের মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসার প্রয়োজনীয়তা বেশি আশা করেন।”
সর্বশেষে পোপ লিও প্রভুর প্রার্থনা এবং আর্শীবাদ প্রদানের মধ্য দিয়ে তার সাক্ষাৎ পর্ব সমাপ্ত করেন। সংবাদ – আরভিএ