টালিগঞ্জ কুইন অব পিস গির্জায় সাধু ভিনসেন্ট ডি পলের মহাপর্ব উদযাপন

গত ২৭সেপ্টেম্বর২০২৬, টালিগঞ্জ বাঁশদ্রোনী কুইন অব পিস  তথা 'শান্তি রাণী গির্জায়) পেট্রোন সেন্ট  সাধু ভিনসেন্ট ডি পলের  মহাপর্ব উদযাপন করেন।

সকাল ৭.৩০ মিনিট মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ  সূচনা হয়।বাংলা -হিন্দি দু' ভাষায় খ্রীষ্টযাগ উদযাপন করা হয়।খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন  ফাদার বেঞ্জামিন রাই ও সহযোগিতা করেন  পালপুরোহিত  ফাদার  যোসেফ নায়েক ও সহকারী পুরোহিত।

উপদেশে  ফাদার বেঞ্জামিন ভিনসেন্সিয়ান সমাজের প্রতিষ্ঠাতা সাধু ভিনসেন্ট  ডি' পলের  জীবনের  বিভিন্ন  দিক  সুন্দর  ভাবে ব্যাখ্যা করেন। তিনি ভিনসেন্ট  ডি পলকে 'দীনের বন্ধু' বলে উল্লেখ করেন।

একই  ভাবে তিনি কলকাতার সাধ্বী মাদার তেরেসার জীবনাদর্শ  তুলে ধরেন। মাদার তেরেসা সাধু ভিনসেন্ট ডি পলের মত মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন।পীড়িত মানুষের ক্ষতের মধ্যে ঈশ্বরের  মুখ  দেখেছিলেন। যীশুর  পঞ্চাক্ষত উপলব্ধি করেছিলেন। তাই আমাদের  উচিত  তাঁদের  মত জীবের  সেবা করা।

হিন্দি ও বাংলা উভয় কয়ারের  সুন্দর গান  পরিবেশন ও সিস্টার ও বিবিসি মায়েদের বেদী  সজ্জা ফুল ও  ধূপের গন্ধ  সব মিলিয়ে এক পবিত্র  নান্দনিক  পরিবেশ গঠিত হয়েছিল  যা সত্যিই  অতি মনোরম।

খ্রীষ্টযাগের  শেষে সকল খ্রীষ্টভক্তের জন্য চা ও জলখাবারের  আয়োজন করা হয়েছিল। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image