হলি রোজারি যুব সংঘের আয়োজনে ধর্মপল্লীর সেবারত ভাই-বোনদের নিয়ে শ্রমিক দিবস উদযাপন

হলি রোজারি যুব সংঘের আয়োজনে ধর্মপল্লীর সেবারত ভাই-বোনদের নিয়ে শ্রমিক দিবস উদযাপন

গত মে ২০২৬ খ্রিস্টাব্দ, হলি রোজারি যুব সংঘের আয়োজনে ধর্মপল্লীর সেবারত ভাই-বোনদের নিয়ে শ্রমিক দিবস উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান করা হয়।

তেজগাঁও ধর্মপল্লীর পবিত্র জপমালা রাণী গীর্জার আধ্যাত্মিক সেবায় নিয়োজিত ফাদারগণ এবং অন্যান্য সেবা কাজে নিয়োজিত ভাই-বোনদের নিয়ে এই দিনটি উদযাপন করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত এবং সহকারী পুরোহিতগণ সহ ধর্মপল্লীর সেবায় নিয়োজিত ১১জন সেবারত ভাই-বোন এবং যুব সংঘের সদস্যগণ।

প্রথমে প্রার্থনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয়। দায়িত্বরত সকলে তাদের পরিচয় ধর্মপল্লীতে তাদের অনুভূতি যুব সংঘের সদস্যদের মাঝে আনন্দের সাথে সহভাগিতা করেছেন।

হলি রোজারি যুব সংঘের আয়োজনে ধর্মপল্লীর সেবারত ভাই-বোনদের নিয়ে শ্রমিক দিবস উদযাপন

যুব সংঘের সদস্যরাও নিজেদের পরিচয় সহভাগিতা করে তাদের সাথে সময় কাটিয়েছেন। পরবর্তীতে হলি রোজারি যুব সংঘ থেকে তাদের সম্মানসূচক ফুল, উপহার এবং একসাথে সময় কাটানো খাওয়া- দাওয়ার মধ্য দিয়ে দিনটি অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয়।

শ্রমজীবী মানুষের জন্য সাধু যোসেফ একজন আদর্শ সাধু ব্যক্তি। সাধু যোসেফ আমাদের শেখান, কাজকে শুধু বাধ্যবাধকতা হিসেবে নয়, বরং সেবার সুযোগ হিসেবে দেখতে।

সাধু যোসেফের জীবন দৃষ্টিভঙ্গির দিক থেকে আমাদের সকলের জন্য শুধু অনুপ্রেরণা নয়, বরং পথপ্রদর্শক। - পাঞ্জল টমাস রোজারিও