সাভার ধরেন্ডা মিশনে অনুষ্ঠিত হলো যুব উৎসব

ধরেন্ডা মিশন প্রাঙ্গনে ধর্মপল্লীর যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো যুব উৎসব

গত ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সাভার ধরেন্ডা মিশন প্রাঙ্গনে ধর্মপল্লীর যুবাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ১৬তম ধরেন্ডা মিশন যুব উৎসব।

এই যুব উৎসবের মূলসুর ছিলমানসিক নৈতিক মূল্যবোধে জাগুক প্রাণ, যুবারাই গড়বে জাতির সম্মান, ভ্রাতৃত্বের বন্ধনে মেলাই হাত, গেয়ে উঠি একতার জয়গান

সকালে যুব ্যালী, প্রার্থনা, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা সংঘের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যুব উৎসব শুরু হয়।

এরপর খেলাধুলা, বক্তব্য এবং মোটিভেশনাল সেশন, এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব উৎসবের রিক্যাবসহ নানা আয়োজনের মাধ্যমে যুব উৎসবটি যুবাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সাভার ধরেন্ডা মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো যুব উৎসব

যুব উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’ চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, ধরেন্ডা মিশনের পাল-পুরোহিত অমল খ্রীষ্টফার ডিক্রুজ, ধরেন্ডা সমিতির প্রেসিডেন্ট উজ্জ্বল শিমন রোজারিওসহ আরো অনেক নেতৃবৃন্দ।

এই অনুষ্ঠানে বক্তারা বলেন, “নিজেদের শিক্ষিত করো, প্রতিষ্ঠিত করো। এখনই তোমাদের শেখার সময়। এখন ভুল করবে, ঘুরে দাঁড়াবে এবং সেই অভিজ্ঞতা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে।

একজন অংশগ্রহণকারী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই দিবসে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছি যা আমার জীবন গঠনের জন্য অনেক প্রয়োজন আমি যা শিখেছি তা আমার সহপাঠিদের সাথে সহোভাগিতা করব।”-  ডিসিনিউজ