সাভার সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস দিবস

অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মত উদযাপিত হলো ওয়াইসিএস দিবস

গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সাভার সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মত উদযাপিত হলো ওয়াইসিএস দিবস। 

এবারের ওয়াইসিএস দিবস উদযাপনের মূলসুর ছিলজাগি আমরা - জাগাই ওয়াইসিএস ওয়াইসিএস এর SEE, JUDGE ACT পদ্ধতির আলোকে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আগমন, রেজিস্ট্রেশন, আনন্দ ্যালি টিফিনের মাধ্যমে অংশগ্রহণকারীদের স্বাগত জানানো হয়। পরবর্তীতে ফাদার অমল টি. ক্রুজ, পালপুরোহিত, ধরেন্ডা ধর্মপল্লী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এরপর ফাদার প্রলয় ক্রুজ, যুব কো-অর্ডিনেটর, ঢাকা মহাধর্মপ্রদেশ YCS-এর কার্যক্রম উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।

জাগি আমরা, জাগাই ওয়াইসিএস - একসাথে শিখি, নেতৃত্ব দিই, সেবা করিশীর্ষক পর্বে ফাদার বিকাশ রিবেরু, নির্বাহী সচিব, এপিসকোপাল যুব কমিশন অংশগ্রহণকারীদের অনুপ্রেরণামূলক সেশন পরিচলনা করেন।

সাভার সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস দিবস

এছাড়া মি. ফ্লেবিয়ান ডি'কস্তা, যুব কমিশন সেক্রেটারি, চট্টগ্রাম  মহাধর্মপ্রদেশআমার YCS Journey: অভিজ্ঞতা থেকে আত্মগঠনবিষয়ে আলোচনা করেন। সিস্টার সুজলা হাসদা, সেক্রেটারি, এপিসকোপাল যুব কমিশন, সেলমিটিং অনুশীলন পরিচালনা করেন।

পরবর্তীতে দলীয় গান, সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে সিস্টার মেরী জেনিফার, এস.এম.আর.., প্রিন্সিপাল, সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ, ধরেন্ডা ধন্যবাদ জ্ঞাপন করেন।

সার্বিকভাবে, দিনব্যাপী এই আয়োজন ছিল ঐক্য, বন্ধুত্ব, নেতৃত্ব, দায়িত্ববোধ সেবার চেতনায় তরুণদের জাগিয়ে তোলার এক সুন্দর অর্থবহ প্রয়াস। - সিস্টার মেরী জেনিফার, এস.এম.আর.

Bengali pop up image