মট্স প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়
গত ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকার মট্স প্রাঙ্গণে আয়োজন করা হয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় সভা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল সনাতন ধর্মাবলম্বীরা উৎসব পালন করে থাকেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. আল হেলাল আবু বকর সিদ্দিক, ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. মার্টিন রোনাল্ড প্রামানিক,উৎপাদন, অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মিজ্ মৃত্তিকা আদিত্য এবং মার্কেটিং ফোকাল মি. সাগীর হামযা।
এছাড়াও মট্স এর বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দ আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সার্বজনীন প্রার্থনার মাধ্যমে সভার সূচনা হয় এবং এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মিজ. মৃত্তিকা আদিত্য। তার বক্তব্যে তিনি দুর্গাপূজা পালন ও এর আনুষ্ঠানিকতা সম্পর্কে সহভাগিতা করেন।
পরবর্তীতে ঊর্ধ্বতন ব্যবস্থাপকগণ এবং মার্কেটিং ফোকাল শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে তারা সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং নিজ নিজ অবস্থান থেকে দুর্গাপূজার তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিতির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মি. আব্দুর রব খান। আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভাকে আরো উপভোগ্য করার জন্য উপস্থাপন করা হয় একটি পূজার গান।
এই সভার শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ। তিনি তার বক্তব্যে দুর্গাপূজার অন্তর্নিহিত শিক্ষা নিয়ে আলোচনা করেন।
তিনি মট্স এর সকল কর্মীদের আহ্বান জানান যেন সকলে দুর্গাপূজার শিক্ষা নিজের মধ্যে ধারণ করে মট্স এর বিভিন্ন ক্ষেত্রে তা প্রয়োগ করেন। - মট্স
