নটর ডেম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নজরুল বর্ষ ও বিশ্ব শিক্ষক দিবস

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো নজরুল বর্ষ ও বিশ্ব শিক্ষক দিবস

গত ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো নজরুল বর্ষ ও বিশ্ব শিক্ষক দিবস।

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সত্য ও ন্যায়ের জন্য আপসহীন সংগ্রামের আদর্শ বাংলাদেশের মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি-র স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি স্বাগত নৃত্য পরিবেশিত হয়। একইসঙ্গে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ফুল ও উপহার প্রদান করেন।

এরপর উপ-উপাচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, প্রক্টর ফাদার প্লাসিড রোজারিও, সিএসসি এবং ডিন অধ্যাপক ড. অলক কুমার চক্রবর্তী মোমবাতি প্রজ্বলন করেন।

বক্তব্যে প্রদানকালে ফাদার চার্লস বলেন, “একটি জাতিকে সত্যিকারের জাতি হতে এবং একটি অর্থবহ জাতীয় পরিচয় গড়ে তুলতে ব্যক্তিগত মূল্যবোধ অপরিহার্য। শিক্ষকরাই একটি জাতির জন্য সেই সেতু নির্মাণ করেন, যা মানুষের অতীত অর্জনকে তার ভবিষ্যৎ নির্মাণের সঙ্গে যুক্ত করে।”

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নজরুল বর্ষ ও বিশ্ব শিক্ষক দিবস

জাতীয় কবির প্রসঙ্গে তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম তাঁর আদর্শ ও শক্তিশালী লেখনীর মাধ্যমে এই জাতির জন্য এমন সেতুই নির্মাণ করেছেন, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

অনুষ্ঠানে ব্রাদর সুবল, অধ্যাপক আলোক কুমার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জমির হোসেন এবং মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তী লেটিসিয়া রিবেরু শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের পাশাপাশি বেহালাবাদক মাহমুদুল হাসান ও তার দলের জাতীয় কবির প্রতি উৎসর্গীকৃত ক্লাসিক্যাল সংগীত পরিবেশিত হয়। - প্রেস রিলিজ

Bengali pop up image