সাভার ওয়াইএমসিএ’র যুব ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
গত ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সাভার ধরেন্ডা সেন্ট যোসেফ ফুটবল মাঠে ওয়াইএমসিএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো যুব ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা।
“মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি” এই মূলসুরকে কেন্দ্র করে এই যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল খ্রীষ্টফার ডি’ ক্রুজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাভার ওয়াইএমসিএ এর প্রেসিডেন্ট শেখর গিলবার্ট পিউরিফীকেশন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসিবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএএস এর প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সহ আরোও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কমলাপুর যুব সমিতি বনাম লিউপার্ড এফসি, এতে কমলাপুর যুব সমিতি ৫-১ গোলে জয় লাভ করে।
এই টুর্নামেন্টটি মোট ১২ টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। অক্টোবর মাসের শেষের দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আয়োজক কমিটি। - ডিসিনিউজ
