নারিকেলবাড়ি দুর্জয় ক্লাবের রজতজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

দুর্জয় ক্লাবের রজতজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গত ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দনারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ–১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দুর্জয় ক্লাবের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা সিস্টার মেরী দেবারতী, সহকারী প্রধান  শিক্ষক শ্রী দুলাল চন্দ্র মধু, ক্লাবের সম্মানিত সভাপতি সরোজ বিশ্বাস, সাবেক সভাপতি জনাব সোহেল রানা ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলি সহ আরো অনেকেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী দেবারতী বলেন, “এই মহৎ ও পরিবেশবান্ধব উদ্যোগের জন্য দুর্জয় ক্লাবের সভাপতি, সদস্যবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মনে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জাগিয়ে তুলবে।”

প্রধান শিক্ষিকা আরো বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের হাতে যে চারাটি তুলে দেওয়া হয়েছে, সেটি শুধু একটি গাছ নয়—এটি তোমাদের দায়িত্ব, ভালোবাসা ও ভবিষ্যতের প্রতি অঙ্গীকার।”

নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চারাটি বাড়িতে নিয়ে গিয়ে যত্নসহকারে রোপণ করো, নিয়মিত পরিচর্যা করো। একদিন এই ছোট্ট চারাই বড় হয়ে ছায়া দেবে, নির্মল বাতাস দেবে এবং প্রকৃতিকে আরও সুন্দর করে তুলবে,” বলেন প্রধান শিক্ষিকা।

প্রধান শিক্ষিকা সিস্টার দেবারতী বলেন, “আজকের একটি চারা, আগামী দিনের একটি সবুজ পৃথিবীর আশা।”  আমি সকলের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সুন্দর উদ্যোগের জন্য। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন”। - দুর্জয় ক্লাব

Bengali pop up image